ঝিনাইদহে হর্ণ বাজানো নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
প্রকাশ : ২৯ মে ২০২৬, ১৫:২৭
ঝিনাইদহে হর্ণ বাজানো নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মোটরসাইকেলের হর্ণ বাজানো নিয়ে বাকবিতন্ডার জেরে দু’পক্ষের মারামারিতে দেলোয়ার হোসেন (৪০) নামে একজন নিহত হয়েছেন। তিনি পেশায় কৃষক। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।

‎শুক্রবার (২৯ মে) ভোরে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়।


‎নিহত দেলোয়ার হোসেন হরিণাকুন্ডুর হরিশপুর গ্রামের খয়বার মন্ডলের ছেলে।

‎পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ঈদের দিন বিকেলে হরিনাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রামের বরইতলা মাঠের মধ্যে মোটরসাইকেলের হর্ণ বাজানো নিয়ে পার্শ্ববর্তী পাখিমারা গ্রামের লাল্টুর সাথে হরিশপুর গ্রামে শুভ হোসেনের বাকবিতন্ডা ও হাতাহাতি হয়। পরে এ নিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে হরিশপুর গ্রামের দেলোয়ার হোসেন, আবু তালেব ও পাখিমারা গ্রামের মশা ফকির, মাহবুব, বাদশাসহ ৮ জন আহত হয়।

‎পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক দেলোয়ার হোসেনকে কুষ্টিয়া মেডিকেলে ও আবু তালেবকে ঢাকা মেডিকেলে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করে। পরে শুক্রবার সকালে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেন মারা যান।

‎হরিনাকুন্ডু থানার ওসি (ভারপ্রাপ্ত) অসিত কুমার বলেন, মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। দেলোয়ার হোসেন নামে একজন চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে আজ ভোরে মারা গেছেন। এ ঘটনায় এখনো থানায় কোন মামলা হয়নি।


বিবার্তা/রায়হান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com