মানববন্ধনে বক্তারা
আমলাতান্ত্রিক জটিলতায় মোংলা নদীর ঘাট নির্মাণে বিলম্ব
প্রকাশ : ২৫ মে ২০২৬, ১০:৪০
আমলাতান্ত্রিক জটিলতায় মোংলা নদীর ঘাট নির্মাণে বিলম্ব
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আমলাতান্ত্রিক জটিলতার কারণে মোংলা নদী পারাপারের পন্টুন স্থাপন ও ঘাট নির্মাণে বিলম্ব হচ্ছে। প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপির উপস্থিতিতে এক সপ্তাহের মধ্যে পন্টুন স্থাপনের সিদ্ধান্ত নেয়া হলেও গঠিত কমিটি দুই সপ্তাহের মধ্যে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে নাই। ঘাটের মালিকানা জটিলতা নিয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষ, বিআইডব্লিউটিএ এবং মোংলা পোর্ট পৌরসভার মধ্যকার দ্বন্দ্বের কারণে বরাদ্দকৃত অর্থ ব্যয় করা যাচ্ছে না। মোংলা নদী পারাপারের জন্য আশু সমাধান হিসেবে পন্টুন স্থাপন করতে হবে এবং স্থায়ী সমাধান হিসেবে ঝুলন্ত ব্রিজ নির্মাণ করতে হবে।


সোমবার (২৫ মে) সকালে মোংলা নদী পারাপার ঘাট চত্বরে মানববন্ধন ও সমাবেশে বক্তারা একথা বলেন।


মোংলা নদীতে পারাপারের জন্য অবিলম্বে পন্টুন স্থাপন, ঘাট নির্মাণ এবং টেকসই সমাধান ঝুলন্ত ব্রিজ নির্মাণের দাবিতে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সার্ভিস বাংলাদেশ, নিরাপদ সড়ক চাই এবং মোংলা নাগরিক সমাজের আয়োজনে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।


সোমবার সকাল ৭টায় মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন সার্ভিস বাংলাদেশ-এর সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন। মানববন্ধনে বক্তৃতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ মোহাম্মদ মনিরুজ্জামান, মোংলা নাগরিক সমাজের সভাপতি মো. নূর আলম শেখ, কবি লেখিকা আফরোজা হীরা, নাগরিক নেতা হান্নান সরদার, নারীনেত্রী রাফিয়া জাহান মিশু, লাইজু, সার্ভিস বাংলাদেশ-্এর মহাসচিব ডা. মেজবা, মো. আলামিন, ইয়ুথ লিডার রিয়াজুল ইসলাম, মেহেদী হাসান প্রমুখ। মানববন্ধনে সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান বলেন সমন্বয়হীনতা এবং আমলাতান্ত্রিক জটিলতায় ঝুলে আছে মোংলা নদী পারাপারের জন্য পন্টুন স্থাপন ও ঘাট নির্মাণের কাজ। মোংলা নাগরিক সমাজের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নূর আলম শেখ আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে ঈদের ছুটির মধ্যেই পন্টুন স্থাপন ও ঘাট নির্মাণের দাবি জানান। মো. নূর আলম শেখ টেকসই সমাধান হিসেবে মোংলা নদীতে ঝুলন্ত ব্রিজ নির্মাণের দাবি জানান।


উল্লেখ্য গত ১০ মে মোংলা বন্দর কর্তৃপক্ষ'র সম্মেলন কক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপির আহ্বানে স্টেক হোল্ডারদের মোংলা নদীর পারাপার জটিলতা নিরসনে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় এক সপ্তাহের মধ্যে মোংলা নদীর দুই পারে গ্যাঙ ওয়েসহ পন্টুন স্থাপন ও ঘাট নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বাগেরহাটের ডিসিকে সভাপতি করে, মোংলা বন্দর কর্তৃপক্ষ, বিআইডব্লিউটিএ, মোংলা পোর্ট পৌরসভা এবং পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়। সিদ্ধান্ত বাস্তবায়নে কমিটির কার্যক্রম ধীরগতি হওয়ায় মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করেন।


বিবার্তা/জাহিদ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com