
টানা দ্বিতীয়বারের মতো কুষ্টিয়া জেলার শ্রেষ্ঠ গুনী প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন দৌলপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের তালবাড়ীয়া-কালিদাসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়াউর রহমান।
এরআগে তিনি ২০২৫ সালেও জেলার শ্রেষ্ঠ গুনী প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও মো. জিয়াউর রহমান জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে ২০২৪ সালে প্রাথমিক শিক্ষা পদক লাভ করেন। জেলার শ্রেষ্ঠ গুনী প্রধান শিক্ষক হওয়ায় তিনি শনিবার (২৩ মে) বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠ গুনী প্রধান শিক্ষক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। তাঁর এ সাফল্যে দৌলতপুরের বিভিন্ন শিক্ষক সংগঠন সহ জেলার বিভিন্ন সংগঠন অভিনন্দন জানিয়েছেন।
এছাড়াও প্রধান শিক্ষক হিসেবে মো. জিয়াউর রহমান এর সুনাম ও খ্যাতি রয়েছে। প্রত্যন্ত জনপদে গড়ে উঠা তালবাড়ীয়া-কালিদাসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে আদর্শ ও শিক্ষাবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছন তিনি। তাঁর এমন সাফল্য আগামীতেও বহমান থাকবে এমন প্রত্যাশা সকল শিক্ষক সমাজের।
বিবার্তা/শরীফুল/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]