খুলনায় ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
প্রকাশ : ২৩ মে ২০২৬, ১৮:৩৮
খুলনায় ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
খুলনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খুলনায় মাছের ঘের থেকে ওমর ফারুক (৩২) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


শনিবার (২৩ মে) দুপুরে মহানগরীর দৌলতপুর থানাধীন পশ্চিমপাড়া খুঁটির ঘাট এলাকার ওই ঘের থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ওমর ফারুক খানজাহান আলী থানার জাব্দিপুর এলাকার ইব্রাহিম শেখের ছেলে।


জানা যায়, বাবুকে ঘেরের মধ্যে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।


স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২২ মে) রাত ৯টার দিকে এলাকায় একাধিক গুলির শব্দ শোনা যায়। সেখানেই ওই যুবক গুলিবিদ্ধ হয়েছে নিহত হয়ে থাকতে পারেন বলে জানান তারা।


এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরাদুল ইসলাম জানান, নিহতের শরীরে তিনটি গুলির চিহ্ন পাওয়া গেছে। নিহতের বোন পরিচয় নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে পুলিশের দল কাজ করছে এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।


বিবার্তা/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com