কুষ্টিয়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
প্রকাশ : ২১ মে ২০২৬, ২১:১৪
কুষ্টিয়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেছেন কুষ্টিয়া জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান। বৃহস্পতিবার (২১ মে) দুপুর সাড়ে ১২টায় দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত ৭ জন প্রতিবন্ধীদের মাঝে তিনি হুইলচেয়ার বিতরণ করেন। সমাজসেবা অধিদপ্তর দৌলতপুরের আয়োজনে প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।


এর আগে তিনি উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ‘ভ‚মিসেবা মেলা’ ঘুরে দেখেন এবং উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কার্যক্রম, জনসেবা ও উন্নয়নমূলক কর্মকান্ডের বিষয়ে সার্বিক খোঁজখবর নেন।


এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাসসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।


এর আগে বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক দৌলতপুর থানা পরিদর্শন করেন বলে জানিয়েছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।


পরে জেলা প্রশাসক তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলা সামগ্রী ও ছাত্রীদের জন্য স্বাস্থ্যসেবা সামগ্রী বিতরণ করেন।


এরপর দুপুর ২টায় জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান উপজেলার প্রাগপুর ইউনিয়ন পরিষদ ও প্রাগপুর ইউনিয়ন ভ‚মি অফিস পরিদর্শন করেন। সেখানে তিনি সেবার মান, নাগরিক সুবিধা এবং চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।


দৌলতপুরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন ও বিভিন্ন কর্মসুচীতে অংশগ্রহণের বিষয়ে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) প্রদীপ কুমার দাস জানান, জেলা প্রশাসক দৌলতপুর সফরে এসে দৌলতপুর থানা, উপজেলা পরিষদ, ভ‚মিসেবা মেলা, সমাজসেবা অফিসের কার্যক্রম, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তর পরিদর্শন করেছেন। এ সময় তিনি মাঠপর্যায়ের সেবার মান উন্নয়ন ও জনসেবাকে আরও কার্যকর করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তদের নির্দেশনা দেন।



বিবার্তা/শরীফুল/এসএম


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com