মোংলায় নদীতে পড়ে ট্রলারের মাঝি নিখোঁজ
প্রকাশ : ১৫ মে ২০২৬, ০১:২২
মোংলায় নদীতে পড়ে ট্রলারের মাঝি নিখোঁজ
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটের মোংলায় ট্রলার থেকে নদীতে পড়ে মো. হোসেন মোড়ল (৪০) নামের এক ট্রলার মাঝি নিখোঁজ হয়েছেন। এ সময় হোসেনের স্ত্রীসহ ৬ বছরের এক মেয়ে ট্রলারে ছিল।


বৃহস্পতিবার (১৪ মে) ভোর সাড়ে ৫টার দিকে পৌর শহরের লেবার ঘাট এলাকায় মোংলা নদীতে এ ঘটনা ঘটে।


নিখোঁজ মো. হোসেন মোড়ল দাকোপের চালনা এলাকার মৃত. মো. ইউনুস মোড়লের ছেলে।


স্থানীয়রা জানান, হোসেন প্রতিদিনই চালনা থেকে বিভিন্ন হ্যাচারির মাছের পোনা নিয়ে মোংলায় আসতেন। প্রতিদিনের মতো আজও রেডি স্টার হ্যাচারির পোনা নিয়ে মোংলায় আসার পর ট্রলার থেকে নামতে গিয়ে হঠাৎ মাথা ঘুরে নদীতে পড়ে তলিয়ে যান তিনি। এসময় তার স্ত্রী চিৎকার শুরু করলে হোসেনের সহযোগীসহ স্থানীয়রা সঙ্গে সঙ্গে নদীতে লাফিয়ে হোসেনকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। খবর পেয়ে মোংলা ফায়ার সার্ভিসের ডুবরি দল, নৌবাহিনীর ডুবরি দল এবং কোস্টগার্ডের ডুবরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত হোসেন মোড়লকে উদ্ধার করা সম্ভব হয়নি।


মোংলা ফায়ার সার্ভিসের টিম লিডার মো. দেলোয়ার হোসেন জানান, নিখোঁজের খবর শোনার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। হোসেন মোড়ল উদ্ধার না হওয়া পর্যন্ত এ উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/রাজীব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com