খাল খনন কর্মসূচির কর্মীদের বেঁধে স্কেবেটারে আগুন দিলো দুর্বৃত্তরা
প্রকাশ : ১৪ মে ২০২৬, ২২:২৩
খাল খনন কর্মসূচির কর্মীদের বেঁধে স্কেবেটারে আগুন দিলো দুর্বৃত্তরা
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার খোকসায় সরকারি খাল খনন প্রকল্পে চালক ও নৈশ্য প্রহরীকে বেধে রেখে বুকে অস্ত্র ধরে মারধর ও অগ্নিসংযোগ করারঅভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।


বুধবার (১৩ মে) গভীর রাতে উপজেলার খানপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ ঘটনা স্থল পরির্দশন করেছে।


জানা গেছে, সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন প্রকল্প হাতে নিয়েছে সরকার তারই অংশ হিসেবে গত ১৬ মার্চ মোড়াগাছা-হাসিমপুর ৩ কিলোমিটার খাল খনন উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামানখান।


পুলিশ ও স্থানীয়রা জানান, খনন কাজে ব্যবহৃত দুটি স্কেবেটার মেশিনের ব্যাটারি ও এবং স্কেবেটার পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মধ্য রাতে ৮ থেকে ১০ জনের একটি দল মুখে গামছা বেঁধেএসে চালকদের মারধর শুরু করে এবং চালকদের কাছে থাকা একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় তারা।


ঘটনার প্রত্যক্ষদশী নৈশ্য প্রহরী বিদ্যুৎ সাপ্তাহিক বেতনেখাল খনন প্রকল্পের কাজ দেখা শোনার করেন। তিনি জানান, রাত ১ টার দিকে ১০-১২ জন দল বেঁধে এসে আমাদের বুকে অস্ত্র ধরে মারধর শুরু করে। তারা চলে যাওয়ার সময় স্কেবেটারের ব্যাটারি ও পেট্রোল ঢেলে স্কেবেটার পুড়িয়ে দেয়।


কুষ্টিয়া জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম বলেন, গাড়ির বেটারি খুলে নিয়ে যায় এবং গাড়িটিপুড়িয়ে দেয়। তিনি যানান, এবিষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এবিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন জানান, গভীর রাতে দুর্বৃত্তরা মাথায় গামছা বেঁধে গাড়ির ড্রাইভার ও হেলপাদের মারধর করে গাড়ি পুড়িয়ে দেয় এবং সাথে থাকা মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন নিয়ে যায়। বিষয়টি ইতিমিধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com