
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে দেশীয় অস্ত্র, গুলি(কার্তুজ) ও ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার হয়েছে।
বুধবার (১৩ মে) দুপুর ১২টার দিকে বিজ্ঞপ্তিতে সূত্রে এ তথ্য জানিয়েছে বিজিবি।
সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ’’ জামালপুর বিওপির টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালায়। এসময় দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জয়পুর মাঠপাড়া নামক স্থানে তল্লাশি চালিয়ে ১টি দেশী অস্ত্র (সিঙ্গেল শুটার পিস্তল), ২ রাউন্ড গুলি এবং ভারতীয় ২০ বোতল ট্রিপোলিডাইন হাইড্রোক্লোরাইড এন্ড কোডেইন ফসফেট সিরাপ উদ্ধার করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে যায়।
পরবর্তীতে গোয়েন্দা তথ্য ও স্থানীয় অনুসন্ধানের ভিত্তিতে পলাতক ২জন সন্দেহভাজন ব্যক্তিকে আসামি করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধার হওয়া অস্ত্র, গুলি (কার্তুজ) ও মাদকদ্রব্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]