কোটচাঁদপুরে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ : ১৩ মে ২০২৬, ২২:৪৮
কোটচাঁদপুরে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপা রানী সরকারের সঙ্গে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১৩ মে) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


সভায় উপস্থিত সাংবাদিকরা উপজেলার মাদক, চুরি-ছিনতাই, কিশোর গ্যাং, সামাজিক অবক্ষয় ও আইনশৃঙ্খলাসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এ সময় নবাগত ইউএনও দীপা রানী সরকার সাংবাদিকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং এসব সমস্যা সমাধানে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।


তিনি বলেন, জনসেবামূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপজেলার সার্বিক উন্নয়ন, মাদক প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।


এছাড়াও তিনি সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ থেকে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান।


উল্লেখ্য, ৩৪তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা দীপা রানী সরকার গত ৩ মে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।


মতবিনিময় সভায় জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/রায়হান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com