
ঝিনাইদহের কোটচাঁদপুরে মোবাইল কিনে না দেওয়ায় নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে রাকিব (১৭) নামে এক কিশোর আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (১২ মে) বিকেলে কোটচাঁদপুর পৌর আদর্শপাড়া রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাকিব ওই এলাকার মো. আবু মুছার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে মোবাইল কিনে দেওয়াকে কেন্দ্র করে বাবা-মায়ের সঙ্গে রাকিবের বাকবিতন্ডা হয়। পরে দুপুরের কোনো এক সময় পরিবারের সদস্যদের অগোচরে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেয় রাকিব। পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিবার্তা/রায়হান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]