
নড়াইলের লোহাগড়া উপজেলার ঘাঘা এলাকায় মধুমতি নদীতে নানির সঙ্গে গোসলে নেমে সীমা খানম (১৪) বাকপ্রতিবন্ধী নিখোঁজ হয়।
মঙ্গলবার (১২ মে) ৪৩ ঘণ্টা পর দুপুরে মধুমতি নদী থেকে বাকপ্রতিবন্ধী সীমা খানমের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গত রবিবার (১০ মে) বিকেল ৩টার দিকে নানির সঙ্গে মধুমতি নদীতে গোসলে গিয়ে নিখোঁজ হয় সীমা। গোসলের সময় নানি সীমার হাত ধরে রাখলেও এক পর্যায়ে ফসকে গিয়ে নিখোঁজ হয়। সীমা সাঁতার জানত না। এরপর পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেও সীমার সন্ধান পাননি।
লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগউজ্জামান জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল সোমবার সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মধুমতি নদীতে সীমার সন্ধানে উদ্ধার অভিযান চালিয়েও ব্যর্থ হয়। কিন্তু মঙ্গলবার (১২ মে) দুপুরে পার্শ্ববর্তী কুমারডাঙ্গা এলাকার ইচাখালির চরে সীমার লাশ ভেসে থাকতে দেখে গ্রামবাসীরা সীমার পরিবারকে জানায়। পরে গ্রামবাসী সীমার লাশ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়।
কোটাকোল ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শেখ শাহ আলম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবার্তা/ শরিফুল/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]