
কুষ্টিয়ার কুমারখালীতে পানি নিষ্কাশন ড্রেন নির্মাণকাজের জন্য খনন করে রাখা গর্তের পানিতে ডুবে রিফাত হোসেন নামে ৬ বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১১ মে) বিকেলে পৌরসভার এলাঙ্গী নাতুড়িয়া পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিফাত একই এলাকার কামরুল হোসেনের ছেলে। সে বায়তুল উলূম ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থীছিলো।
পরিবার সূত্রে জানা গেছে, মাদ্রাসা থেকে বাড়ি ফিরে রিফাত সহপাঠীদের সঙ্গে খেলতে বের হয়। দীর্ঘ সময় অতিবাহিত হলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির সংলগ্ন ড্রেন নির্মাণের জন্য খনন করা
গর্তের পাশে রিফাতের জুতা দেখতে পেয়ে স্থানীয় লোকজন সেখানে অনুসন্ধান চালায়। পরে পানি থেকে তাকে উদ্ধার করেদ্রুত কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন জানান, ড্রেন নির্মাণের জন্য খনন করা গর্তের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং স্বজন ও স্থানীয় গণ্যমান্যব্যক্তিদের অনুরোধে মরদেহ পরিবারের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]