তালায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
প্রকাশ : ১১ মে ২০২৬, ২০:১৬
তালায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাতক্ষীরার তালায় উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১১ মে) সকালে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ।
সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মামুন হাসান।


ডা. সবুজ বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য দেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা, সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, জেলা নায়েবে আমির ডা. মাহমুদুল হক, উপজেলা সেক্রেটারি সহকারী অধ্যাপক ইদ্রিস আলী, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. খালিদ হাসান নয়ন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন, সমাজসেবা প্রতিনিধি মোকবুল হোসেন, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, তালা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টু, সাংবাদিক সরদার আব্দুল্লাহ, মীর মিল্টন ও তরিকুল ইসলাম।
এ সময় মুক্তিযোদ্ধা, ইমাম, এনজিও প্রতিনিধি এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় হাসপাতালে অপারেশন কার্যক্রম চলমান রাখা, বহিঃবিভাগ, জরুরি বিভাগ ও অন্তঃবিভাগে টিকিটের মূল্য নির্ধারণ, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।


বিবার্তা/সেলিম/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com