মক্তবের শিশুদের যৌন হয়রানি, মসজিদের ইমাম গ্রেফতার
প্রকাশ : ০৯ মে ২০২৬, ১১:০৬
মক্তবের শিশুদের যৌন হয়রানি, মসজিদের ইমাম গ্রেফতার
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলে এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে করা মামলায় মসজিদের ইমামকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ।


শুক্রবার (৮ মে) বিকালে চাকই বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইমাম মাওলানা আমিনুলইসলাম ওরফে জামিল (৫৭) উপজেলার রুখালী গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে। তিনি চাকই পশ্চিম পাড়া বায়তুস সালাম জামে মসজিদের ইমাম।


মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, চাকই পশ্চিম পাড়া বায়তুস সালাম জামে মসজিদে ইমামতি করেন আমিনুল ইসলাম। তিনি প্রতিদিন ভোর বেলায় ফজরের নামাজের পর এলাকার ছেলে-মেয়েদের মসজিদের বারান্দায় মক্তবে আরবি পড়ান। বাদির মেয়ে ও স্থানীয় আরও দুই মেয়ে সকালে মক্তবে আরবি পড়তে যায়।আরবি পড়তে যাওয়া মেয়েদের প্রায়ই তিনি যৌন নিপীড়ন করেন।


গত ৫ জুন বাদির শিশু কন্যাকে তার শরীরের বিভিন্ন জায়গায় হাত দেয়। শিশুটি বাড়ি ফিরে তার পরিবারের সদস্যদের কাছে জানালে পরিবারের সদস্যরা অন্য শিশুদের কাছে জানতে চাইলে তাদের সঙ্গেও এমন করা হয়েছে বলে জানান শিশুরা। পরে স্থানীয় লোকজন একত্রিত হয়ে বিষয়টি আমিনুল ইসলামের কাছে জানতে গেলে সে দৌড়ে পালিয়ে যায়। পরে শিশুর বাবা বাদি হয়ে নড়াইল সদর থানায় মামলা করেন।


নড়াইল সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডু শনিবার (৯মে) সকালে বলেন, চাকই পশ্চিম পাড়া বায়তুস সালাম জামে মসজিদের ইমাম আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তিনি শিশুদের যৌন হয়রানি করেন বলে প্রাথমিক জিজ্ঞেসাবাদে স্বীকার করেন। আজ তাকে আদালতে পাঠানো হবে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com