লোহাগড়ায় সাবেক ইউপি সদস্যকে কোপাল দুর্বৃত্তরা
প্রকাশ : ০৯ মে ২০২৬, ১০:৫৫
লোহাগড়ায় সাবেক ইউপি সদস্যকে কোপাল দুর্বৃত্তরা
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মাওলানা সিরাজুল ইসলাম (৫৫)কে এলোপাতাড়ি ভাবে দুর্বৃত্তরা কুপিয়ে আহত করেছে। প্রথমে লোহাগড়া হাসপাতালে আনলে অবস্থার অবনতি হলে রাতেই তাকেঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।


শুক্রবার (৮মে) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের রাইপাশা গ্রামে এ হামলার ঘটনা ঘটেছে। আহত মাওলানা সিরাজুল ইসলাম ৪নম্বর ওয়ার্ডের ৫বার নির্বাচিত সাবেক সদস্য এবং রাইপাশা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজুল ইসলাম লোহাগড়া বাজার থেকে কাজ শেষে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে তার সহযোগী আকিদুল ইসলামকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। রাইপাশা গ্রামের বাবলু শেখেরবালুর চাতালের পাশে পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা ৭/৮ জন সশস্ত্রদুর্বৃত্ত তাদের পথ গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা সিরাজুল ইসলাম কে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।


সিরাজুলের চিৎকার শুনে তার সহযোগী আকিদুল দৌড়ে গিয়ে স্থানীয় লোকজনকে খবর দেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর
করা হয়।


লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহমান শনিবার (৯মে) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলামের ওপর হামলার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। তবে জড়িতদেরশনাক্ত করতে এলাকায় অভিযান চালানো হচ্ছে। দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com