দৌলতপুরে মোটরসাইকেল-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে, কিশোর নিহত
প্রকাশ : ০৬ মে ২০২৬, ১৮:৫০
দৌলতপুরে মোটরসাইকেল-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে, কিশোর নিহত
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে দ্রুতগতির মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে রহিবুল ইসলাম (১৬) নামে এক কিশোরনিহত হয়েছে।


বুধবার (৬ সে) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কুষ্টিয়া-প্রাগপুর সড়কের জয়রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রহিবুল দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের তারাগুনিয়া ফারাকপুর হিসনাপাড়া গ্রামেরইমান আলীর ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রহিবুল মোটরসাইকেল যোগে আল্লারর্গা বাজার থেকে তারাগুনিয়া বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়াগামী দ্রুতগতির একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই কিশোর রহিবুলেরমৃত্যু হয়।


দুর্ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগকার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com