দৌলতপুরে আগুনে কৃষকের বাড়ি পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষতি
প্রকাশ : ০৬ মে ২০২৬, ০১:১২
দৌলতপুরে আগুনে কৃষকের বাড়ি পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষতি
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে আগুনে বাহাদুর আলী নামে এক কৃষকের বাড়ি পুড়ে ছাই হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে আগুন বাড়ির সব ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে কৃষকের ৩টি বসত ঘরে থাকা আসবাবপত্র, ঘরের টিন, নগদ টাকা, খাদ্যশস্য ও পোষাকসহ সবকিছু পুড়ে ছাই হয়েছে। এতে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেপ্রাথমিকভাবে জানানো হয়েছে।


মঙ্গলবার (৫ মে) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের আব্দুলপুর-ঘোগা গ্রামের কৃষক বাহাদুর আলীর বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। বাহাদুর একই এলাকার গুলজার আলীর ছেলে।


প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার বিকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বৈদ্যুতিক শকের ভয়ে প্রথমে কেউ আগুন নেভাতে এগিয়ে আসেননি। প্রায় দুই ঘন্টার আগুনে বসতবাড়ির ৩টি ঘর ও ঘরে থাকা সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। পরে আগুননিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা। তবে তার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এসময় ওই বাড়িতে পরিবারের সদস্যরা ছিলেন না। বাহাদুর মাঠে কৃষি কাজ করছিলেন এবং তার স্ত্রী-সন্তানরা একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন।


ক্ষতিগ্রস্থ কৃষক বাহাদুর আলী বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে বাড়ির ৩টি ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বর্তমানে পরনের লুঙ্গিটা ছাড়া আমার আর কিছু নাই। সবকিছু পুড়ে গেছে। তবে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ।


তিনি বলেন, বিষয়টি খোঁজ-খবর নিয়ে দেখবো। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সরকারিভাবে তাদের সহায়তা করা হবে।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com