
নড়াইলের সদর উপজেলায় সয়াবিন তেলের বোতলে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য লেখায় এ জে কনজ্যুমার প্রোডাক্টস নামে একটি বোতলজাত প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে নড়াইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
মঙ্গলবার (৫ মে) বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান এ জরিমানা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে একটি দল এ,জে কনজ্যুমার প্রোডাক্টস নামে প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে। জারা নামে বোতলজাত করে সয়াবিন তেল বিক্রি করে প্রতিষ্ঠানটি।
অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে প্রতিটি বোতলের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য আধা লিটার ৯৮ টাকা, ১ লিটারে ১৯৯ ও ২ লিটার ৩৯৮ টাকা লেখা থাকার কথা থাকলেও প্রতিটি বোতলে ৫ টাকা থেকে ১০ টাকা পর্যন্ত বেশি দামে তেল বাজারজাত ও বিক্রি করছে।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৪০ ধারায় প্রতিষ্টানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ভবিষ্যতে পণ্যের গায়ের রেট অনুযায়ী সঠিক মূল্যে পণ্য বিক্রির কঠোর নির্দেশনা দেওয়া হয়।
নড়াইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিফতরের সহকারী পরিচালক শামীম হাসান বলেন, কোনো অসাধু ব্যবসায়ী পণ্যের গায়ে লেখা দামের চেয়ে বেশি রাখলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/শরিফুল/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]