কুষ্টিয়া মেডিকেলে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু
প্রকাশ : ০৫ মে ২০২৬, ১৫:৪০
কুষ্টিয়া মেডিকেলে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরাফাত হোসেন নামে ৬ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।


সোমবার দিবাগত রাত ৩টার দিকে শিশুটি মৃত্যুবরণ করে।


মৃত আরাফাত কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর এলাকার বিজয় হোসেনের ছেলে।
মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, গত ২ মে হামের উপসর্গ নিয়ে শিশু আরাফাতকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সোমবার দিবাগত রাত ৩টার দিকে শিশুটি মৃত্যুবরণ করে।
কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. নাসরিন এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে জেলার হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে ১০ জন শিশুর মৃত্যু হলো।


ডা. নাসরিন জানান, মার্চ মাসের মাঝামাঝি সময়ে হামের সংক্রমণ শুরু হওয়ার পর এ পর্যন্ত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে মোট ১০৪৯ জন শিশু ভর্তি হয়।
এদিকে গত ২৪ ঘণ্টায় জেলার হাসপাতালগুলোতে মোট ২৫ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালগুলোতে ভর্তি আছে ১৫৫ জন শিশু।



বিবার্তা/শরীফুল/এসএম


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com