সুন্দরবনে পর্যটকদের উপর হামলা ও ডাকাতির চেষ্টা, আটক ২
প্রকাশ : ০৫ মে ২০২৬, ১৩:২৮
সুন্দরবনে পর্যটকদের উপর হামলা ও ডাকাতির চেষ্টা, আটক ২
মোংলা (খুলনা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সুন্দরবনে পর্যটকদের উপর হামলা ও ডাকাতির চেষ্টাকালে ২ ডাকতকে আটক করেছে কোস্ট গার্ড।


মঙ্গলবার (৫ মে) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।


তিনি জাসনান, গত সোমবার ৪ মে ভোর ৪টায় একটি ডাকাত চক্র সুন্দরবনের ঢাংমারী খাল সংলগ্ন সুন্দরী ইকো রিসোর্টে আগত পর্যটকদের উপর হামলা ও লুটপাটের উদ্দেশ্যে রিসোর্ট এর জানালার গ্রিল ভেঙে ভিতরে প্রবেশ করে। এ সময় রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে ধাওয়া করলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি কোস্ট গার্ডকে জানায়। এমন তথ্যের ভিত্তিতে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে মঙ্গলবার ৪ মে বিকাল ৫টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক ওই এলাকায় অভিযান পরিচালনা করে ঢাংমারী খাল সংলগ্ন এলাকা হতে ডাকাতি চেষ্টায় জড়িত থাকায় দাকোপ এলাকার রাজন সরদার (২৫) এবং রতন সরদার (১৪) কে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবৎ এমন কার্যকালাপের সাথে জড়িত ছিল।


আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়।


বিবার্তা/জাহিদ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com