নড়াইলে ১৫ লাখ টাকার গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০১:০৩
নড়াইলে ১৫ লাখ টাকার গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলের নড়াগাতী থানার পাখিমারা মধ্যপাড়া গ্রামে রুচিয়া বেগম (৫৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে ৩৮ কেজি গাঁজাসহ আটক করেছে নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।


সোমবার (৪মে) দুপুর ২টার দিকে থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা মধ্যপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃতরুচিয়া বেগম পাখিমারা মধ্যপাড়া গ্রামের মৃত তরিকুল সরদারের স্ত্রী।


অভিযান সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ২টার দিকে নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল গোপন সংবাদ পেয়ে নড়াগাতী থানার পাখিমারা মধ্যপাড়া গ্রামে মৃত তরিকুল সরদারের বাড়ি অভিযান চালায়। এসময় রুচিয়া বেগমের ঘরে খাটের নিচে বস্তা ভর্তি ৩৮ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।


জব্দকৃত গাঁজার মূল্য প্রায় ১৫ লাখ ২০ হাজার টাকা। তবে রুচিয়াবেগমের স্বীকারোক্তি অনুযায়ী, তার আরেক সহযোগী একই গ্রামের মৃত লুৎফুর সরদারের ছেলে বিপুল সরদার পলাতক রয়েছেন।


নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক গোলক মজুমদার বলেন, আটককৃত নারীরসহ আরও এক পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নাড়াগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে মাদকের বিরুদ্ধে আমাদের এঅভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com