
মেহেরপুর-চুয়াডাঙ্গা মহাসড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা বাস মালিক ও শ্রমিক ইউনিয়ন।
রবিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া ধর্মঘটের কারণে সোমবারও (৪ মে) বাস চলাচল বন্ধ রয়েছে। রবিবার (৩ মে) দুপুরে বাসের চালক ও সুপারভাইজারকে মারধরের ঘটনার প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।
হঠাৎ করে লোকাল বাস বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন এ সড়কের যাত্রীরা।
জানা গেছে, রবিবার দুপুরে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার উদ্দেশে গোল্ডেন ট্রাভেলস এর একটি লোকাল বাস ছেড়ে যায়। বাসটি মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজার এলাকায় পৌঁছালে একই পথে চলাচলরত একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের মতো পরিস্থিতি সৃষ্টি হয়।
এ সময় রাব্বি হোসেন নামের এক মোটরসাইকেল আরোহী গোল্ডেন ট্যাভেলস বাসের চালক সোহেল রানা ও সুপারভাইজারকে মারধর করেন।
ঘটনার প্রতিবাদে পরিবহন শ্রমিকরা মহাসড়কে বাস চলাচল বন্ধ করে দেয় এবং পরে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।
মিকদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় তারা এ কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলেও জানান তারা।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]