
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয়মাদক ও মাদকদ্রব্য উদ্ধার হয়েছে।
শনিবার (২ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে বিজ্ঞপ্তিতে সূত্রে এ তথ্য জানিয়েছে বিজিবি।
সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ভোর রাত সাড়ে ৩ টায় কুষ্টিয়ার সীমান্ত সংলগ্ন বিলগাথুয়া মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩০
বোতল ভারতীয় মদ, ৪ বোতল ফেনসিডিল এবং ৭৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করে। অপরদিকে একইদিন রাত ১টা ১৫ মিনিটের দিকে মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০বোতল ভারতীয় মদ এবং ১ হাজার ৫৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করে।
উদ্ধারকৃত মাদক ও মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৭ লাখ ৫১ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। দেশের যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষাএবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ ধরনের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]