জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কুষ্টিয়ায় ১১ দলীয় জোটের বিক্ষোভ
প্রকাশ : ০২ মে ২০২৬, ২২:৪৬
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কুষ্টিয়ায় ১১ দলীয় জোটের বিক্ষোভ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।


শনিবার (২ এপ্রিল) বিকেল ৪টায় শহরের চৌড়হাস মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির অধ্যাপক একেএম খন্দকার আলী মোহসীন।


বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমির ও কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন ও জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দার, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কুষ্টিয়ার প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনিসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।


সমাবেশে বক্তারা বলেন, জনগণের সঙ্গে আর তামাশা করবেন না। তা না হলে জনগণ মাঠে নামতে বাধ্য হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার হেলিকপ্টারে পালিয়েছে। আপনারা কিন্তু সেই সময়ও পাবেন না। তাই বলছি, জনগণের দাবি মেনে নিন, অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করুন। তা না হলে লাগাতার সরকারবিরোধী কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com