
মোংলাসহ উপকূলীয় অঞ্চলের জলবায়ু বিপর্যয় থেকে রক্ষা করতে ও সুপেয় পানির সংকট নিরসনে বৃষ্টির পানির প্রত্যেকটি ফোটা সংরক্ষণ করতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
জলবায়ু বিপর্যয়ের কবল থেকে মোংলাসহ উপকূলীয় অঞ্চলের সুপেয় পানির সংকট নিরসনে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মে) বেলা ১২টা থেকে শুরু হয়ে শেষ হয় বিকালে। মোংলা উপজেলা পরিষদ অডিটোরিয়াম এ নাগরিক সংলাপে উপজেলা প্রশাসন ও কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থা'র আয়োজনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম'র সভাপতিত্বে নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তৃতা করেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি বলেন, জলবায়ু পরিবর্তন বিপর্যয়ের ফলে উপকূলীয় মানুষের প্রধান সমস্যা হলো লবণাক্ততা। সুপেয় পানির সংকটে মোংলাসহ উপকূলের মানুষ দিশেহারা। সুপেয় পানির সংকট নিরসনে বৃষ্টির পানির প্রত্যেকটি ফোঁটা আমাদের সংরক্ষণ করে রাখতে হবে।
এ সময়ে বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন ও বাগেরহাট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক, মোংলা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী। ক্লাইমেট এ্যাকশন ফোরাম মোংলার সভাপতি সহ সংলাপে মুক্ত আলোচনায় মোংলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বিবার্তা/জাহিদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]