শ্রমিক দিবসে মিলল বেকার শ্রমিকের লাশ
প্রকাশ : ০১ মে ২০২৬, ২৩:৫৮
শ্রমিক দিবসে মিলল বেকার শ্রমিকের লাশ
হবিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আন্তর্জাতিক শ্রমিক দিবসে হবিগঞ্জের লাখাই উপজেলায় রুবেল মিয়া (৩০) নামে এক বেকার শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।


শুক্রবার (১ মে) দুপুরের দিকে উপজেলার চিকনপুর গ্রামে নিজ শয়নকক্ষ থেকে তার লাশটি উদ্ধার করা হয়।


নিহত রুবেল ওই গ্রামের মৃত টেনু মিয়ার ছেলে। দুই সন্তানের জনক রুবেলের স্ত্রী প্রায় দুই বছর আগে সন্তানদের নিয়ে পাশের রুহিতনশি গ্রামে বাবার বাড়িতে চলে যান।


লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কৃষ্ণ মিত্র জানান, রুবেল আগে বিভিন্ন শ্রমের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। দীর্ঘদিন ধরে বেকার ছিলেন তিনি।


মাদকসেবনকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে দাম্পত্য কলহ চলছিল। এসব কারণে তিনি কিছুদিন ধরে একা ও ভবঘুরের মতো জীবনযাপন করছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।


শুক্রবার স্থানীয়রা তাকে ঘরের তীরে দড়িতে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। বিকেল ৩টা পর্যন্ত তার স্ত্রী ও সন্তানরা ঘটনাস্থলে পৌঁছাননি।


প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com