
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত ও ভাই গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (১৫ এপ্রিল ) উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উপজেলার কালাপুর ইউনিয়নের গাজিপুর আনসার ক্যাম্প এলাকার মিতা আসকর মিয়ার পুত্র আকল মিয়া (৮৮)। গুরুতর আহত ভাই শহিদুর মিয়া (৪৫) কে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আকল মিয়ার সঙ্গে তার ছোট ছেলে মশিক মিয়ার পারিবারিক বিরোধের জের ধরে প্রথমে বাকবিতণ্ডা পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় মশিক মিয়া তার হাতে থাকা ডেগার দিয়ে বাবা আকল মিয়াকে আঘাত করলে তার ডান পাঁজরের নিচে গুরুতর জখম হয়। এসময় বড় ভাই শহিদুর মিয়া এগিয়ে এলে তাকেও পেটের বাম পাশে ছুরিকাঘাত করা হয়।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকল মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত শহিদুর মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনার পর অভিযুক্ত মশিক মিয়া আটক করা রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিবার্তা/রিয়ন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]