
হামের উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তিনজন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে দুজন শিশু ও একজন বৃদ্ধ বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
চিকিৎসাধীনদের মধ্যে রয়েছে আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ এলাকার ৮ মাস বয়সী শিশু লিয়া, একই উপজেলার ১০ মাস বয়সী শিশু জনি এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার দেউলী গ্রামের বাসিন্দা আজগর আলী (৬২)।
একই উপসর্গ নিয়ে ৫ জন হাসপাতালে ভর্তি হলেও তাদের মধ্যে ২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
জেলার বিভিন্ন এলাকায় শিশুদের মধ্যে ডায়রিয়া, ত্বকে ফোঁড়া এবং হাত-পায়ে ফুসকুড়ি দেখা যাওয়ার ঘটনা বাড়ছে বলে অভিযোগ করেছেন অভিভাবকরা। এতে সম্ভাব্য হামের সংক্রমণ নিয়ে তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
এ প্রসঙ্গে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বলেন, হামের উপসর্গ নিয়ে মোট ৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত নিশ্চিতভাবে হামের সংক্রমণ কিনা তা বলা যাচ্ছে না।
বিবার্তা/আসিম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]