মাছ চুরির অভিযোগে এক ব্যক্তির চোখ উপড়ে দিলো জনতা
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০০:৪১
মাছ চুরির অভিযোগে এক ব্যক্তির চোখ উপড়ে দিলো জনতা
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটের মোল্লাহাটে মাছ চুরির অভিযোগে শুকুর আলী মৃধা (৪৫) নামে এক ব্যক্তির দুই চোখ উপড়ে ফেলেছে স্থানীয় জনতা।


সোমবার (৬ এপ্রিল) সকালে মোল্লাহাট উপজেলার চুনখোলা এলাকায় নৃশংস এই ঘটনা ঘটে। আহত শুকুর আলী মৃধা মোল্লাহাট উপজেলার কাঁচনা গ্রামের মোসলেম আলী মৃধার ছেলে।


স্থানীয়রা জানায়, রাতে চুনখোলার সাহিদের মোড় এলাকায় একটি মাছের ঘের থেকে মাছ চুরির সময় হাতেনাতে তাকে আটক হয় । এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করে। সকালে এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তার ওপর ভয়াবহ নির্যাতনচালিয়ে তার দুই চোখ উপড়ে ফেলা হয়।


পরে গুরুতর আহত অবস্থায় তাকে তার স্ত্রীর কাছে তুলে দেওয়া হয়। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি রমজানুল হকজানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।


বিবার্তা/রাজু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com