
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৃত্যু জনিত কারণে স্থগিত শেরপুর-৩ আসনটি শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত। আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে এ আসনের নির্বাচন। শেষ মহুর্তে জমে উঠছে নির্বাচনী প্রচারণা।
সোমবার (৬ এপ্রিল) ঝিনাইগাতী স্টেডিয়ামে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কেন্দ্রীয় বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য সদস্য মো. মাহমুদুল হক রুবেলের নির্বাচনি জনসভায় দলীয় নেতাকর্মী, সমর্থক ও জনসাধারণের ঢল নেমেছিল।
এদিন বিকাল থেকে উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে আসেন তারা। এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগ থেকে নির্বাচিত চেয়ারম্যানরা জনসভায় যোগ দিয়ে মো. মাহমুদুল হক রুবেলকে সমর্থন দেন।
ঝিনাইগাতী উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন এ জনসভার আয়োজন করে।
জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি'র আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ। উপজেলা বিএনপির সদস্য সচিব মো. লুৎফর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির বর্ষিয়ান নেতা মো. আমিনুল ইসলাম বাদশা, উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ন আহ্বায়ক ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান, যুগ্ন আহ্বায়ক আব্দুল মান্নান, মো. শামীম মোস্তফা, ধানশাইল ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা, বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অল্প সময়ে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন। ফ্যামিলি কার্ড চালু, মসজিদের ইমাম, মুয়াজ্জিনদের মাসিক সম্মানি ভাতা ও অন্যান্য ধর্মীয় সেবকদের সম্মানিভাতা, কৃষিঋণ মওকুফ এবং দেশব্যাপী খাল খনন কর্মসূচি এছাড়া ও কৃষক কার্ড চালু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপি মানেই উন্নয়ন, এ ধারা অব্যাহত রাখতে ধানের শীষ প্রতীকের কোন বিকল্প নেই। তাই আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার জন্য সর্বস্তরের নারী, পুরুষ, তরুণ ভোটারদের আহ্বান জানান।
প্রসঙ্গত, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৩ হাজার ২৭৭ জন। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান।
বিবার্তা/মনির/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]