নড়াইলে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পৌর কাউন্সিলরকে কুপিয়ে জখম
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ২৩:০৯
নড়াইলে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পৌর কাউন্সিলরকে কুপিয়ে জখম
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলের কালিয়া পৌরসভার সাবেক কাউন্সিলার ও বীর মুক্তিযোদ্বা কৃষ্ণপদ আচার্য্য (৭২) কে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আহত বীর মুক্তিযোদ্বা কৃষ্ণপদ আচার্য্য কে উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


রবিবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।


স্থানীয় ও পরিবারের লোকজন জানান, বীর মুক্তিযোদ্বা কৃষ্ণপদ আচার্য্যর সাথে একই গ্রামের ফজর শেখ ও ওলিয়ার রহমানের সাথে মনশা মন্দিরের জমি ও তার পৈতৃক জমি নিয়ে দীর্ঘ দিন ধরে মামলা চলছিল। এ ঘটনার জের ধরে রবিবার রাত সাড়ে ৯ টার দিকে কৃষ্ণপদ কালিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় ছোট কালিয়া সাইদের দোকানের সামনে পৌঁছালে সুমন, মিলন ও মাহিদুল তার উপর অতর্কিত হামলা করে তাকে মাথায় হাতে-পায়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেপাঠাই।


কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইদ্রিস আলী (৬ এপ্রিল) বিকালে বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com