কোটচাঁদপুরে সন্তানের খাবার দিতে গিয়ে জেনারেটরে ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ২০:১০
কোটচাঁদপুরে সন্তানের খাবার দিতে গিয়ে জেনারেটরে ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের কোটচাঁদপুরে স্কুলপড়ুয়া সন্তানের জন্য দুপুরের খাবার দিতে গিয়ে জেনারেটরের মোটরে ওড়না পেঁচিয়ে শিরিনা আক্তার (৩১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।


সোমবার (৬ এপ্রিল) দুপুরে শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকার বন বিভাগ পাড়ায় এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার রমজান আলীর স্ত্রী গৃহবধূ শিরিনা আক্তার ছেলে কোটচাঁদপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী হাবিবের জন্য জন্য দুপুরের খাবার নিয়ে বাড়ি থেকে বের হন। পথে পাশের একটি বাড়িতে আরেক শিক্ষার্থীর খাবার নিতে গেলে দেখতে পান সেখানে বেকারির কাজ চলছিল এবং ইঞ্জিনচালিত জেনারেটর চালু ছিল। খাবার নিয়ে বের হওয়ার সময় অসাবধানতাবশত জেনারেটরের সঙ্গে তার ওড়না পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


বিবার্তা/রায়হান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com