
দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চুয়াডাঙ্গায় আব্দুল হাকিম মুন্সি নামে এক বিএনপি নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তিনি চুয়াডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
রবিবার (৫ এপ্রিল) চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং বিভিন্ন কর্মকাণ্ডে দলবিরোধী আচরণের অভিযোগে পৌর বিএনপির জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ৪ এপ্রিল থেকে আব্দুল হাকিম মুন্সিকে দলীয় সব পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।
এতে আরও বলা হয়, সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের আব্দুল হাকিম মুন্সির সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিবার্তা/আসিম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]