
কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রায়হান নামে ৬ মাসবয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
রায়হান কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের সোহাগ গাজীর ছেলে। এর আগে বেলা সাড়ে ১১টায় হামেরউপসর্গ নিয়ে শিশুটিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের হাম ওয়ার্ডের দায়িত্বে থাকা সেবিকা শরিফাবেগম বলেন, রায়হানকে হামের সকল উপসর্গ নিয়ে ক্রিটিক্যাল অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসক ঢাকায় নিতে বলেছিলেন। আইসিইউ সার্পোট প্রয়োজন ছিল। কিন্তু পরিবার কোথাও ম্যানেজ করতে পারেনি। হাসপাতাল থেকে অক্সিজেনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছিল। চার ঘন্টা পর শিশুটি মারা যায়।
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক এ এইচ এম আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৩ জন শিশুর মৃত্যু হয়েছে।
চিকিৎসা সব জায়গায় এক। এখানেও যে চিকিৎসা ঢাকাতেও একইচিকিৎসা। শুধুমাত্র যেসকল শিশুর ভেন্টিলেশন সার্পোটের প্রয়োজন তাদের ঢাকায় নেয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
এদিকে কুষ্টিয়ায় হামে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। জেলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ জনের। এর মধ্যে শুক্রবার ভোর থেকে আজ রবিবার বিকেল পর্যন্ত মারা গেছে ৪ জন। এতে উদ্বিগ্ন অভিভাবকরা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা। এ অবস্থায় অভিভাবকদের চিকিৎসাবিধি মেনে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]