মহেশপুরে বিদ্যুস্পৃষ্টে মামা-ভাগ্নের মৃত্যু
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ১৯:২১
মহেশপুরে বিদ্যুস্পৃষ্টে মামা-ভাগ্নের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে মামা ও ভাগ্নের মৃত্যু হয়েছে।


রবিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার বাগানমাঠ গ্রামে এ ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের কৃষক রফিকুল সরকার দুপুরে গ্রামের মাঠে নিজ ধানের জমিতে কীটনাশক স্প্রে করতে যায়। সে সময় সেচ পাম্পের তার ছিড়ে যাওয়া মোটরের তারে বিদ্যুতায়িত হয়। টের পেয়ে তার পাশের জমিতে থাকা চাচাতো ভাগ্নে নুর আলম বাবু উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুতায়িত হয়ে দুইজনই ঘটনাস্থলে যায়। মাঠে থাকা অন্য কৃষকরা তাদের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।


মৃত রফিকুল সরকার ওই গ্রামের মৃত জমসেদ সরকার ও বাবু মৃত আবু সামা’র ছেলে। দুইজনই পেশায় কৃষক।


বিবার্তা/রায়হান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com