সমাজ গঠনে ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ : এমপি মতিয়ার
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ২১:৪৮
সমাজ গঠনে ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ : এমপি মতিয়ার
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান বলেছেন, সমাজ গঠনে মসজিদের ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইসলামি রাষ্ট্র গঠন, মাদক ও সামাজিক কর্মকান্ডে ইমামরা ভূমিকা রাখতে পারেন। কোরআন ও হাদিসের আলোকে সমাজের অসঙ্গতি দূর করতে ইমামদের আহ্বান জানান।


কোটচাঁদপুর ইমাম পরিষদের আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বেলা ১২ টায় কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে নব নির্বাচিত সংসদ সদস্যের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি সারাদেশে তেল নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সরকার তেলের সংকট নিরসনে যে ব্যবস্থা ও উদ্যোগ গ্রহন করছেন, সে বিষয়ে সকলকে অবহিত করেন।


এমপি বলেন, সরকার ইমাম, মুয়াজ্জিনদের ব্যাপারে আন্তরিক। তাদের কে বিশেষ সুবিধা দেওয়ার জন্য বর্তমান সরকার ও বিরোধী দল এক সাথে কাজ করে যাচ্ছে।


কোটচাঁদপুর ইমাম পরিষদের সভাপতি ও বড় মসজিদের খতিব হাফেজ মাওঃ মো. নুরুন্নবী আশেকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, কোটচাঁদপুর কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ড. মোজাম্মেল হক।


ইমাম পরিষদের সাধারণ সম্পাদক ও বাইতুর নুর জামে মসজিদের ইমাম মাওঃ খালিদ হাসান বিন শহীদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওঃ তাজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, হাসাদাহ আলীম মাদ্রাসার প্রিন্সিপাল ও মজলিসে মুফাসসিরের জেলা কমিটির সভাপতি মাওঃ আক্তারুজ্জামান, কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালা্হউদ্দিন বুলবুল সিডল, জামায়াতের পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ূম, অত্র বিদ্যলয়ের প্রধান শিক্ষক মো. মফিজুর রহমান প্রমূখ।


বক্তারা সমাজে ইমামদের ভূমিকা ও করণীয় বিষয়ে আলোচনা করেন।


এসময় পৌর শহরের বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগন উপস্থিত ছিলেন।


বিবার্তা/রায়হান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com