সিলেট-ঢাকা রুটে বিশেষ ট্রেন চলবে আজ
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০১:০০
সিলেট-ঢাকা রুটে বিশেষ ট্রেন চলবে আজ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সিলেট-ঢাকা রুটে বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত হয়েছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে ট্রেনটি। ঢাকা পৌঁছা পর্যন্ত বিশেষ এ ট্রেন মাত্র চারটি স্টেশনে থামবে।


বৃহস্পতিবার (২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম।


জানা যায়, সিলেটের হবিগঞ্জ জেলায় তেলবাহী ওয়াগন ট্রেন দুর্ঘটনার কারণে বুধবার রাতে উপবন এক্সপ্রেস ট্রেন ঢাকায় যেতে না পারায় সিলেটের যাত্রীদের জন্য বিশেষ এ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।


রেলওয়ে সূত্র যায়, আজ সকাল সাড়ে ৮টায় বিশেষ ট্রেনটি সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবে। যাত্রাপথে ট্রেনটি কুলাউড়া, শ্রীমঙ্গল, শায়েস্তাগঞ্জ ও ঢাকা বিমানবন্দর স্টেশনে থাকবে। এর মধ্যে কুলাউড়ায় সকাল ৯টা ২৭ মিনিটে, শ্রীমঙ্গলে সকাল ১০টা ১৫ মিনিটে, শায়েস্তাগঞ্জে সকাল ১০টা ৫০ মিনিটে ও ঢাকা বিমানবন্দর স্টেশনে ১টা ৩৩ মিনিটে পৌঁছাবে। আর নির্ধারিত গন্তব্য ঢাকায় ট্রেনটি পৌঁছাবে ২টা ১০ মিনিটে।


সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম বলেন, ‘তেলবাহী ওয়াগন দুর্ঘটনার কারণে বুধবার ঢাকাগামী উপবন সিলেট স্টেশন ছেড়ে যেতে পারেনি। আজ কালনী এক্সপ্রেস বন্ধ রয়েছে। তাই কালনী ওই দিন যাত্রীদের সুবিধার্থে বিশেষ ট্রেন হিসেবে ছেড়ে যাবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com