সিলেটে সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০১:৫৯
সিলেটে সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পাম্পে অযৌক্তিক জরিমানা আদায়সহ নানা অভিযোগে সিলেট জেলার সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।


বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এ ঘোষণা দেওয়া হয়।


বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউশন অ্যাজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, পাম্পে ট্যাগ অফিসার বসানো, বিভিন্ন এজেন্সির মাধ্যমে অনবরত হিসাব নেওয়া, পাম্পে পুলিশ নিয়োগ, ছয়টি পাম্পে জরিমানা আদায় করায় তেল বিক্রি না করার সিদ্ধান্ত গ্রহণ করেন পাম্প মালিকরা। সিদ্ধান্ত মোতাবেক সিলেট বিভাগের সিএনজি, এলপিজিসহ সব পাম্প মালিকদের পক্ষে পরিচালনা করা সম্ভব নয়। সরকারের প্রতিনিধিরা চালাতে পারলে তাদের কোনো আপত্তি নেই বলে জানান তিনি।


জরিমানার শিকার নুরুল আলতাফ নামে এক পাম্প মালিক জানান, তার পরিচালিত দুটি পাম্পের একটিতে ট্যাগ কর্মকর্তা, র‍্যাবের ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্তৃক হিসাব না রাখায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরটিতে এক পাম্পের তেল আরেক পাম্পে কেন গেলো, এ কারণে জরিমানা করা হয়।


এছাড়া মেঘনা ডিপোতে তেলের চালান বাইরে বিক্রি হয়েছে এমন সন্দেহে জরিমানা আদায় করা হয়েছে। এজন্য সন্ধ্যা থেকে তিনজন মালিক অপেক্ষায় থাকলেও সেটি সমাধান হয়নি। ফলে এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছেন তারা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com