শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ২
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ২১:১৩
শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ২
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগর এলাকায় সিএনজি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায়আহত হয়েছেন আরও দুইজন। আহতদের একজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে ও একজনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


সোমবার (৩০ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাইক্রোবাসটি মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গল যাচ্ছিল এবং সিএনজি অটোরিকশা শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঘটনাস্থলে আসা মাত্র মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।


হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। অন্যদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ও অপরজনের অবস্থাও মুমূর্ষু বলে জানা গেছে।


এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয় নাই। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না দুর্ঘটনায় দু'জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।
বিবার্তা/রিয়ন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com