শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ করায় দুই ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ২৩:৪২
শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ করায় দুই ব্যবসায়ীকে জরিমানা
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে উপজেলার বিভিন্ন তেলের পাম্প ও ডিপোতে তদারকি কার্যক্রম জোরদার করেছেন উপজেলা প্রশাসন।


শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার সাতগাঁও এলাকায় অভিযান চালিয়ে শান্ত সরকার ও সত্যজিৎ সরকার নামের দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুবিল্লাহ আকন্দ।


নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুবিল্লাহ আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ওই দুই দোকানে অবৈধভাবে অতিরিক্ত জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুদের প্রমাণ পাওয়া যায়। এ কারণে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।


তিনি আরও জানান, জব্দ করা অতিরিক্ত তেল ও এলপিজি গ্যাস ফায়ার সার্ভিসের জিম্মায় রাখা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান।


বিবার্তা/রিয়ন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com