
মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে সুধীর বিশ্বাস নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ মার্চ) সকালে উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুধীর বিশ্বাস জুড়ী উপজেলার আমতীলচক গ্রামের পলেন্দ্র বিশ্বাসের ছেলে।
কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, শুক্রবার সকালে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন কুলাউড়া উপজেলার আলালপুর অতিক্রম করছিল। এ সময় সুধীর নামের ওই ব্যক্তি ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, বৃহস্পতিবার (২৬ মার্চ) সুধীর কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারে মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। শুক্রবার সকালে বাড়ি ফেরার উদ্দেশে বের হয়ে এ দুর্ঘটনার শিকার হন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]