সুনামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধু নিহত
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ১৪:৩৬
সুনামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধু নিহত
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সুনামগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধু নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও একজন।


রবিবার (২২ মার্চ) দুপুরে সুনামগঞ্জ-দিরাই সড়কের শান্তিগঞ্জ উপজেলার গাগলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন মোটরসাইকেলচালক সাইদুল ইসলাম (৩০) ও তার বন্ধু সফিকুল ইসলাম (২৮)। তারা দুজনই শান্তিগঞ্জ উপজেলার মুক্তাখাই গ্রামের বাসিন্দা।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বন্ধু মোটরসাইকেলে করে তাহিরপুরের পর্যটনকেন্দ্র শিমুল বাগানে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় অন্যদের হাসপাতালে নেওয়া হয়।


পরে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আহত গুলজার আহমদ সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আমজাদ হোসেন বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজনের মধ্যে হাসপাতালে আসার আগেই একজনের মৃত্যু হয়েছে। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্য আরেকজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলে একজন ও পরে আহত আরও একজনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com