কোটচাঁদপুরে দুস্থ ৩৫ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ১১:৫৪
কোটচাঁদপুরে দুস্থ ৩৫ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুরে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।


বুধবার (১৮ মার্চ) বিকেলে ‘ঈমান ইনিশিয়েটিভ ফাউন্ডেশন’-এর উদ্যোগে পৌর শহরের বিভিন্ন এলাকায় এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।


ঈমান ইনিশিয়েটিভের কার্যনির্বাহী সদস্য এসএম রাজিব হাসান দিপু নিজ হাতে উপহার সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, সেমাই ও চিনি বিতরণ করেন।


এ সময় তিনি বলেন, প্রতি বছরের মতো এবারও ঈমান ইনিশিয়েটিভের পক্ষ থেকে ৩৫টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদের উপহার পেয়ে অসহায় মানুষের মুখে যে হাসি ফুটে ওঠে, সেটিই আমাদের কাজের সবচেয়ে বড় প্রাপ্তি।


তিনি আরও বলেন, ভবিষ্যতেও ঈমান ইনিশিয়েটিভ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।


বিবার্তা/রায়হান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com