নড়াইলে সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০০:৩৬
নড়াইলে সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইল সদর উপজেলায় নড়াইল-মাগুরা সড়কে নসিমন (ইঞ্জিন চালিত অবৈধ যান) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রিয়াজুল রহমান শেখ (২০) নামে এক যুবক নিহত হয়েছে।


বৃহস্পতিবার (৫ মার্চ) বিকালে নড়াইল-মাগুরা সড়কের কাগজিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াজুল রহমান শেখ সদর উপজেলার ফুলস্বর গ্রামের তরিকুল শেখের ছেলে। সে নড়াইলের তৃষ্ণা ওয়াটার ড্রিংকিংয়ের ডেলিভারিম্যান হিসেবে কর্মরত ছিলেন।


নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে নসিমনে পানি ডেলিভারি দেওয়ার জন্য নলদি ও মিঠাপুর এলাকায় গিয়ে ছিল। ডেলিভারি দিয়ে বিকালে ফেরার পথে নড়াইল-মাগুরা সড়কের কাগজীপাড়া এলাকায় পৌঁছালে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রিয়াজ গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরিবিভাগে চিকিৎসক ডা. শরীফ মোহাম্মদ হাসান ফেরদৌস তাকে মৃত ঘোষণা করেন।


নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, দুর্ঘটনায় নিহতের বিষয়টি জানার পর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com