
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে সাড়ে ৭লক্ষাধিক টাকার ভারতীয় মদ, পটকাবাজি ও মাদকদব্য উদ্ধার হয়েছে।
বুধববার (৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে বিজিবি এ তথ্যজানিয়েছে।
বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার রাত ৮টা ১৫ মিনিটে সীমান্ত সংলগ্ন জামালপুর মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৫ প্যাকেট বিড়ি, ৬৩০ পিস ডিক্সামেথাসন ট্যাবলেটএবং ১০৫ পিস পটকাবাজি উদ্ধার করে।
অপরদিকে একইদিন বিকেল ৪টার দিকে শেওড়াতলা মাঠে অভিযান চালিয়ে ভারতীয় ১৩ বোতল মদ এবং ১ হাজার ৮০০পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মদ ও পটকাবাজির আনুমানিক সিজার মূল্য ৭ লাখ ৫২ হাজার ৫০০টাকা।
উদ্ধার হওয়া পটকাবাজি কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে এবং ভারতীয় মদ ও মাদকদ্রব্য ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করা হয়েছে।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]