খুলনায় দুর্বৃত্তের গুলিতে শ্রমিক নেতা মাসুম নিহত
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ২২:০৮
খুলনায় দুর্বৃত্তের গুলিতে শ্রমিক নেতা মাসুম নিহত
খুলনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খুলনার ডাকবাংলো মোড়ে দুর্বৃত্তের গুলিতে শ্রমিক নেতা মাসুম নিহত হয়েছে। এ ঘটনায় আটক হয়েছে একজন।


বুধবার (৪ মার্চ) রাত সোয়া ৯টার দিকে খুলনার ডাকবাংলো মোড়ে এ ঘটনা ঘটে।


নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে। তিনি রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ছিলেন।


ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এদিকে মাসুম বিল্লাহকে গুলি করে পালানোর সময় অশোক ঘোষ নামে এক দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com