
মোংলায় রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৭টি মামলায় ব্যবসায়ীদের মোট ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ ও বাগেরহাট জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুস সালাম তরফদার। এসময় মোংলার ফল ও মাছ বাজার বিভিন্ন অনিয়মের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ জানান, রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। পণ্যে মূল্য তালিকা না থাকা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালানো হয়। এছাড়াও রমজানে বাজারে যাতে কৃত্রিম সংকট সৃষ্টি বা অযৌক্তিকভাবে দাম বৃদ্ধি না করা হয়, সে বিষয়ে ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়। এ সময় ৭টি পৃথক মামলায় বাজারে ব্যবসায়ীদের মোট ৩১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। রমজানে মাসে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার কথা বিবেচনায় রেখে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার তদারকি অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় মোংলা থানা পুলিশ ও আনসার সদস্যদের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।
বিবার্তা/জাহিদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]