
সুন্দরবনের পাশাখালী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ জলদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর এক সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় অস্ত্র ও তাজা গুলি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার জামিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সুন্দরবনের পাশাখালী এলাকায় বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৪টার দিকে কোস্ট গার্ড অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে ১টি একনলা বন্দুক, ১টি শট গান, ২১ রাউন্ড তাজা গুলি ও ১টি ওয়াটকি উদ্ধার করা হয়। এসময় বাহিনীর সক্রিয় সদস্য আবজাল সরদারকে আটক করা হয়। আটক আবজাল সরদার খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা বলে জানা গেছে।
বিবার্তা/জাহিদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]