লালমনিরহাটে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ১৬:৫৮
লালমনিরহাটে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাদক সেবনের দায়ে রাশেদুল ইসলাম (৩০) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।


মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) বিধান কান্তি হালদার এ সাজা দেন।


দণ্ডপ্রাপ্ত রাশেদুল ইসলাম লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ভোলার চওড়া এলাকার আব্দুল লতিফের ছেলে।


আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজমুল হক বলেন, মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে পুলিশ নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার। এ সময় উপজেলার সাপ্টিবাড়ী মাজার এলাকা থেকে মাদকসেবন অবস্থায় রাশেদুল ইসলামকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে সে তার দায় স্বীকার করলে মাদক সেবনের দায়ে রাশেদুলকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন আদালত। পরে সাজাপ্রাপ্ত রাশেদুল ইসলামকে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।


বিবার্তা/হাসানুজ্জামান/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com