সুন্দরবনে দস্যু দমনে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০১:৫৫
সুন্দরবনে দস্যু দমনে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সুন্দরবনে বনদস্যু দমনে যৌথ অভিযান শুরু করেছে যৌথ বাহিনী।


সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর থেকে বনদস্যু নির্মূলে কোস্ট গার্ড, নৌ বাহিনী, পুলিশ, র‍্যাব এর যৌথ অভিযান অব্যাহত রয়েছে। কোস্ট গার্ড পশ্চিম জোন কর্মকর্তা লেঃ মোল্লা মাহমুদ আল-হোসাইন এ তথ্য জানান।


কোস্ট গার্ড জানায়, সুন্দরবনকে দস্যু মুক্ত ও নিরাপদ রাখতে কোস্ট গার্ডের নেতৃত্বে র‍্যাব,নৌ বাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান শুরু হয়েছে।সুন্দরবনে আবারও আতঙ্ক সৃষ্টি করেছে বনদস্যুরা। অপহরণ, ডাকাতিসহ নানা অপরাধের অভয়ারণ্য হয়ে উঠে এই সুন্দরবন। বনের উপর নির্ভরশীল জেলে, বাওয়ালিরা সব সময় থাকে বনদস্যুর আতঙ্কে। গত ৫ই আগষ্টের পর আবারও সুন্দরবনে আতঙ্ক ছড়াচ্ছে বনদুস্যরা। জেলে অপহরণ, লুটপাট, মুক্তিপনের ঘটনা চরম ভাবে বেড়ে গেছে। নতুন করে সুন্দরবনের আতঙ্ক ছড়াচ্ছে ৬ টি বনদস্যু বাহিনী। তাই সুন্দরবনকেবনদস্যু মুক্ত না করা পর্যন্ত এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কোস্ট গার্ড।


বিবার্তা/জাহিদ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com